spot_img
spot_img

ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

ভারত সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

শুক্রবার (২৩ অক্টোবর) পেশোয়ারের কর্পস সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে আসিম মুনিরকে খাইবার পাখতুনখোয়ার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চলমান সন্ত্রাসবিরোধী অভিযান, সীমান্ত ব্যবস্থাপনা এবং প্রদেশটিতে মোতায়েন সেনা ইউনিটগুলোর প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় তিনি সেনা কর্মকর্তা ও সদস্যদের উচ্চ মনোবল ও পেশাদারত্বের প্রশংসা করেন। পাশাপাশি হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং সর্বোচ্চ মাত্রার প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, আসিম মুনির জোর দিয়ে বলেছেন, ভারত সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই কঠোরভাবে দমন করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের জনগণের সমর্থন নিয়ে দেশটি সন্ত্রাসীদের পরাজিত করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আসিম মুনির। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের জনগণ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

সূত্র: জিও নিউজ, আইএসপিআর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ