spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৬০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৭৪৪ পিস ইয়াবা, ২৫৯ গ্রাম ১০৮৩ পুরিয়া হেরোইন ও ১ কেজি ৮৬৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ জানুয়ারি) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ