spot_img
spot_img

ডিএনসিসির অভিযান; ১০ মামলায় দেড় লাখ টাকা জরিমানা আদায়

স্বাস্থ্যবিধি অনুসরণসহ সরকারি নির্দেশনাসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ মামলায় ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মোহম্মদ তাজুল ইসলাম জানান, জনস্বার্থে স্বাস্থ্যবিধি অনুসরণসহ সরকারি নির্দেশনাসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নে, চলমান উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে আজ ১০টি মামলায় ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা আদায় করেছে।

এছাড়াও উচ্ছেদপূর্বক আরও প্রায় দেড় কিলোমিটার ফুটপাত আজ দখলমুক্ত করা হয়েছে। পাশাপাশি অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘সবার ঢাকা’ অ্যাপে আসা ১১টি অভিযোগও নিষ্পত্তি করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ