spot_img
spot_img

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে মহাবিপদ নেমে আসবে: নাছির উদ্দীন

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সকলের জন্য মহাবিপদ নেমে আসবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদের সুযোগ নেবে স্বাধীনতা বিরোধী ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা। বাংলাদেশের অগ্রযাত্রায় ইর্ষান্বিত একটি মহল বিদেশে লবিং করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। আমরা ১৩ বছর ধারাবাহিক ক্ষমতায় থাকলেও অনেকেই এই সত্যটা উপলব্ধি করি না। আমাদের বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সকলের জন্য মহাবিপদ নেমে আসবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এক দফার প্রবক্তা মরহুম এম এ আজিজের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাছির বলেন, এই পরিস্থিতিতে যেখানে সবচেয়ে বেশি দলীয় ও জাতীয় ঐক্য প্রয়োজন অথচ হীন স্বার্থে আমাদের কেউ কেউ নানাভাবে বিভেদ, অযৌক্তিক সমালোচনা, বিরোধ, হানাহানি ও চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছেন। এটা সত্যিই নিন্দনীয়। এতে লাভবান হবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রকারীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ