বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম নগর কার্যালয়ে ৩৭ নম্বর মুনিরনগর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অভিযোগ করেন।
আ জ ম নাছির বলেন, তারেক জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনীতি করবেন না বলে মুচলেখা দিয়ে যুক্তরাজ্যে পারি জমিয়েছেন। কিন্তু তিনি সেখানে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
সাক্ষাতকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন ইকবাল ও কার্যনির্বাহী সদস্য গোলাম মোহাম্মদ চৌধুরী প্রমুখ।











