spot_img
spot_img

ভিসা মেয়াদোত্তীর্ণ হলে ৩ বছরের মধ্যে সৌদি যেতে পারবেন না

এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে সৌদি আরব থেকে দেশে আসা প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা তিন বছরের মধ্যে আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

রবিবার (৩১ জানুয়ারি) সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) এই তথ্য জানিয়েছে।

জাওয়াজাত জানিয়েছে, যারা নতুন কাজের ভিসায় আগের নিয়োগকর্তার কাছে ফিরবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

করোনা মহামারির কারণে বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকায় এক বছর আগে এক্সিট ও রিএন্ট্রি ভিসায় আসা অনেক প্রবাসীরা আটকা পড়েন। এদের মধ্যে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ