spot_img

আজ সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার সন্ধ্যার পর বাসায় ফিরতে পারেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির জানান, হাসপাতাল অডিটোরিয়ামে সন্ধ্যা ৬ টায় খালেদা জিয়ার সার্বিক বিষয়ে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। প্রায় দুইমাসেরও বেশি সময়ের পর বিএনপি চেয়ারপারসন আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর বাসায় ফিরবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ