spot_img
spot_img

কওমী মাদ্রাসা প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত: মুফতী হিফজুর রহমান

বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) এর প্রতিষ্ঠাতা মুফতী হিফজুর রহমান বলেছেন, কওমী মাদ্রাসা প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে শিক্ষা সংস্কার ও মানবতার কল্যাণে কওমি মাদরাসার অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুফতী হিফজুর রহমান বলেন, কওমি মাদরাসা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি মানবিক সহায়তা কাঠামো। যথাযথ অবদান থাকা সত্ত্বেও এই খাতটি এখনো প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি রাষ্ট্রীয় সহযোগিতা ও সময়োপযোগী সংস্কারের আহ্বান জানান যাতে এটি আধুনিক ও বিশ্বমুখী হয়ে উঠতে পারে।

তিনি বলেন, বিভাজন নয় বরং সমন্বয়ের মাধ্যমেই মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাউন্সিল অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী।

তিনি বলেন, কওমি মাদরাসা সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়ের প্রয়োজনে মাদরাসা শিক্ষার ঐতিহ্য বজায় রেখে আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম আবরার, অধ্যাপক আমিরুল ইসলাম, মুহাম্মাদ রাজসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা ও শিক্ষাবিদগণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ