spot_img
spot_img

বিশ্ব আমাদেরকে কর্তৃত্ববাদী শাসনের দেশ হিসেবে চিহ্নিত করছে: নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, গত ৫০ বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা জনগণের কথা কতটুকু ভেবেছেন আর দলীয় স্বার্থ, নিজ স্বার্থের কথা কতটুকু ভেবেছেন, তা আজকে দৃশ্যমান। স্বাধীনতা ৫০ বছরে যেখানে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো, জাতি হিসেবে আমাদের গৌরব তুলে ধরবো, সেখানে বিশ্ব থেকে আমরা ধিকৃত হই। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো আমাদের কর্তৃত্ববাদী শাসনের দেশ হিসাবে চিহ্নিত করে। উত্তর কোরিয়া মিয়ানমারের সাথে আমরা নিষেধাজ্ঞায় পড়ি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) গণস্বাস্থ্য নগর হাসপাতালে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ডা. খন্দকার মোঃ আলমগীরের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আমার বোনেরা ছোট বাচ্চাদের বাসায় রেখে গার্মেন্টসে কাজ করছে, সেখানে আমাদের রাজনীতিবিদরা ক্ষমতা ভোগ করতে গিয়ে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনছে। যেখানে আমাদের যুবকরা তাদের যৌবনকে উপভোগ না করে বিশ্বের বিভিন্ন দেশে পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠাচ্ছে। অর্থনীতিকে সমৃদ্ধ করছে। সেখানে পাপলুর মতন সংসদ সদস্যরা আমাদের দেশকে মানবপাচারে দেশ হিসেবে পরিচয় করিয়ে দেয়।

তিনি বলেন, বর্তমানে দেশ সঙ্কটের মুখে পড়েছে।‌ এটা অস্বীকার করার উপায় নাই৷ চরম সঙ্কটে পড়েছে দেশ। এই সঙ্কট থেকে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের মত আবারো সর্বস্তরের মানুষের একটা ঐক্যের প্রয়োজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ