spot_img
spot_img

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি

গাজ্জায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির শর্ত মেনে আজ ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি বন্দিদের সংবাদমাধ্যম দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, এই ১৮৩ ফিলিস্তিনি বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজ্জায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল।

এর আগে বলা হয়েছিল, ইসরাইলের কারাগারগুলো থেকে শনিবার ৯০ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ