ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানান প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
তিনি জানান, দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে রুবেলকে শনিবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডি পুলিশের ঢাকা মেট্রো পূর্ব বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁইয়া।
রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।











