রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

১২ তারিখ ভারতীয় দালাল জাতীয় পার্টির জানাজা হবে: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে তারা মৃত, ১২ তারিখ তাদের জানাজা হবে। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভারতীয় দালাল জাতীয় পার্টির কফিনে শেষ পেরেক মেরে জানাজা পড়িয়ে ফেলবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আকতার হোসেনের সমর্থনে এনসিপির নির্বাচনি পদযাত্রায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাদাবাজ, টেন্ডারবাজদের থেকে টাকা নিয়ে নির্বাচন করতে আসিনি। আমরা ঋণখেলাপিদের জন্য জাহান্নাম হয়ে এসেছি।

তিনি বলেন, আমরা এমন মানুষদের ওপর ভরসা করতে চাই না, যাদের দীর্ঘ পরিকল্পনা নেই।

তিনি আরও বলেন, মাদক দিয়ে যাদের জীবন চলে তাদের দিয়ে সমাজ ভালো কিছু পেতে পারে না। ভোটের আগের দিন যারা শাড়ি লুঙ্গি, টাকা নিয়ে আসবে তাদের ১২ তারিখ জবাব দিতে হবে।

হাসনাত বলেন, আপনি আমাদের জন্য ১০ দিন খাটবেন, আমরা ৫ বছর আপনার খাদেম হয়ে থাকবো। দুর্নীতি ও সংস্কার প্রসঙ্গে হাসনাত বলেন, গণভোটে হ্যাঁ ভোট দেবেন। বিএনপি হ্যাঁ ভোটে অবস্থান নিয়েছে, গোপনে না ভোটের ক্যাম্পেইন করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ