spot_img
spot_imgspot_img

সামরিক অভ্যুত্থান মানবতার বিরুদ্ধে অপরাধ: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, সামরিক অভ্যুত্থান মানবতার বিরুদ্ধে অপরাধ। ২৮ ফেব্রুয়ারি আমি তার অভিজ্ঞতা পেয়েছি এবং এই বিষয়ে সচেতনতা আমার রয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ১৯৯৭ সালে তুরস্কের ‘পোস্ট মর্ডান’ অভ্যুত্থান হিসেবে পরিচিত সামরিক অভ্যুত্থানের ২৪তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন এরবাকানের নেতৃত্বের ওয়েলফেয়ার পার্টির সরকারকে কথিত অভিযোগ এনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। রজব তাইয়েব এরদোগান সেই সময় ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে নির্বাচিত হয়ে ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্বরত ছিলেন।অভ্যুত্থানের পর ওয়েলফেয়ার পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং এরদোগানকে জেলে যেতে হয়।

সেই স্মৃতিচারণ করতে গিয়ে এরদোগান বলেন, সব বাধা সত্ত্বেও আমি গর্ব ও সম্মানের সাথে জনগণের ভোটে নির্বাচিত মর্যাদাবান তুর্কি জাতির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ