মাত্র ২০ বছরে এক হাজারবার পবিত্র কুরআনুল কারীম খতমকারী আলী তাশানকীর নামের ৮৫ বছর বয়সী তুর্ক বংশোদ্ভূত সেই বৃদ্ধ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) তুরস্কের সাকারিয়া রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি প্রায় এক মাস আগে অন্ত্রে ব্যাধিজনিত কারণে অস্ত্রোপচার করেছিলেন এই কুরআন প্রেমিক।
তার ছেলে মতিন বলেন, আমার বাবার মৃত্যুর পরে আমি তিলাওয়াত করার জন্য একটি কুরআন শরিফ খুলেছিলাম। হঠাৎ তার মধ্যে একটি চিরকুট চোখে পড়ে। যেখানে তিনি পবিত্র কুরআন তিলাওয়াতের রুটিন লিখে রেখেছেন।
তিনি জানান, তার বাবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এক পারা করে দিনে মোট পাঁচ পারা পবিত্র কুরআন শরিফ তিলাওয়াত করতেন। এভাবে ২০ বছরে এক হাজারবারের অধিক কুরআন খতম করেছেন তিনি।











