ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইতিহাস স্বাক্ষী যতদিন পৃথিবীতে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত ছিলো ততোদিন আমজনতাসহ রাষ্ট্রের সকল শ্রেনীর মানুষ সুখে শান্তিতে বসবাস করেছিলো। সকল প্রকার শোষন, নিপিড়ন ও লুটতরাজ মুক্ত সমাজ কায়েম ছিলো। আজকে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় সকল প্রকার দূর্নীতি, জুলুম ও অমানবিকতার মূল কারন হচ্ছে এ সমাজ আর রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত না থাকা। অতএব, সুষ্ঠ, সুন্দর ও কল্যানমুখী রাষ্ট্র কায়েম করতে হলে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার বিকল্প নেই।
মঙ্গলবার (১ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মাস ব্যাপী ‘দাওয়াতী মাসের’ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বরিশাল টাউন হলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুফতী রেজাউল করীম বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকারের সকল উদ্যোগ ছিলো জনগনকে ধোঁকা দিয়ে নিজেদের পছন্দমত সিইসি নিয়োগ দেওয়ার পায়তারা মাত্র। আমরা আগেই বলেছি নির্বাচন কমিশন নয় বরং নির্বাচন কালীন সরকার ই মূখ্য বিষয়। আমরা আবারো নিরপেক্ষ খোদাভীরু লোকের নেতৃত্বে নির্বাচন কালীন সরকারের অধীনে নির্বাচন দাবী করছি। নতুন সিইসি বিগত দিনে একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন, তিনি ভবিষৎতে কি বা উপহার দিবেন ? এ ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুফতী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি মাওলানা সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম আল আমিন।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ লুৎফর রহমান, জেলা সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবুল খায়ের অশ্রাফী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওসারুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী শাহাদাত হোসেন নূরী, নগর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন নাইস, নগর দাওয়াহ ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শামীম রাড়ি, জেলা দাওয়াহ ও প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ ও নগর সাধারণ সম্পাদক তানভীর আহমেদ শোভন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










