spot_img

বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার বিকালে কলকাতার বিধাননগরের সেন্ট্রাল পার্কে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত ‘৪৫তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আবেগের-ভালোবাসার-ভ্রাতৃত্বের-সৌহার্দ্যের। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে ভারত কেবল বাঙালি শরণার্থীদের আশ্রয় দান ও খাদ্য সরবরাহই করেনি, মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণের মধ্য দিয়ে জীবনও উৎসর্গ করেছে। যুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে পালন করেছে অসাধারণ বন্ধুর ভূমিকা। তাই বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিক, আত্মিক এবং রক্তের বন্ধনে আবদ্ধ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ