spot_img
spot_img

সীমান্ত হত্যা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে: বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, কোনো একটা জীবন মেরে ফেলা এটা কারোরই কাঙ্ক্ষিত নয়। তারাও (বিএসএফ) চায় না, আমরাও চাই না। সবাই চায় সীমান্ত হত্যা কতটা কমিয়ে আনা যায়।

বুধবার (১ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ কে এম নাজমুল হাসান বলেন, ডিজি লেভেলের সম্মেলনে আমরা অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। সেই আলোচনায় আমরা অনেক সমস্যার সমাধান করেছি। এগুলো (সীমান্ত হত্যা) আরও বেশি হতে পারত। সেগুলো আমরা কমিয়ে এনেছি। তবে আমাদের চেষ্টা থাকবে সীমান্ত হত্যা আরও কতটা নিচে নামিয়ে নিয়ে আসতে পারি।

বিএসএফের বাধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন ও কসবা রেলস্টেশন এবং সালদা নদী সেতু নির্মাণকাজ বন্ধ প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, ইমিগ্রেশন ভবনের বিষয়টি আমার জানা নেই। কসবা স্টেশন এবং সালদা নদী সেতুর বিষয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি। আমি দায়িত্ব নেয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ