spot_img

প্রতিবেশী ভাইদের নয়, আমেরিকার স্থাপনায় আঘাত হানছে ইরান : পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইরান পারস্য উপসাগরের প্রতিবেশী দেশগুলোকে নয়, আমেরিকার সামরিক লক্ষ্যবস্তু, সেনা সদস্য ও তাদের সহায়ক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং আমেরিকার আগ্রাসনের জবাব।

রবিবার (১ মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, পারস্য উপসাগরের ওপারের দেশগুলোর সঙ্গে ইরানের কোনো সমস্যা নেই। তাদের সবার সঙ্গে তেহরানের বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক রয়েছে, এবং ইরান সেই সম্পর্ক অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

আরাঘচি বলেন, ইরান যা করছে, তা মূলত আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং তাদের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসনের পাল্টা জবাব।

তিনি আরও বলেন, “আমরা পারস্য উপসাগরে আমাদের ভাইদের ওপর হামলা চালাচ্ছি না, আমরা আমাদের প্রতিবেশীদের আক্রমণ করছি না। আমরা আমেরিকার লক্ষ্যবস্তুতে আঘাত করছি।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার সেনাবাহিনী হামলা চালাচ্ছে, তাই আত্মরক্ষা ছাড়া তাদের আর কোনো পথ নেই।

আরাঘচি বলেন, আমেরিকার মূল ভূখণ্ডে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুযোগ না থাকায়, ইরানকে এ অঞ্চলে থাকা আমেরিকার ঘাঁটি এবং আঞ্চলিক দেশগুলোতে তারা যেসব স্থাপনা বা অবকাঠামো ব্যবহার করছে, সেগুলোকেই মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ইরান প্রথমে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলা শুরু করেছে। তবে আমেরিকান সেনারা ঘাঁটি খালি করে হোটেলে চলে গেছে এবং নিজেদের মানবঢাল তৈরি করেছে। এ কারণে ইরান কেবল আমেরিকার সামরিক সদস্য এবং ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে সহায়তাকারী স্থাপনাগুলোকে লক্ষ্য করার চেষ্টা করছে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ