ছাত্রলীগের কর্মীরা না খেয়ে আরেকজনের কথা চিন্তা করে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।
তিনি বলেন, ছাত্রলীগ কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। ছাত্রলীগের নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে, না খেয়ে আরেকজনের কথা চিন্তা করে এগিয়ে যায়। নিশ্চিত মৃত্যু জেনেও নিজেকে পেছনে রাখে না। সবসময় সামনে গিয়ে নেতৃত্ব দেয়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে বি.বাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের পুরোনো ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত উপজেলা ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
ছাত্রদলকে অছাত্র আদুভাইদের সংগঠন বলে দাবি করে ছাত্রলীগ সভাপতি বলেন, এই আদুভাইয়েরা যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা করে, বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।










