গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই অপরিবর্তিত থাকল। এই সময়ে নতুন করে আরও ৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল যা ছিল ৭৩ জন। সে হিসেবে মৃত্যু শূন্য থাকলেও শনাক্তের সংখ্যা বেড়েছে।
এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ০৯ শতাংশ।
শুক্রবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন।
২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৭০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৪১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১১ শতাংশ।










