spot_img

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের ভোজন রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ’র সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মাওলানা জালালুদ্দীন বলেন, রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে যাতে আমরা মুত্তাকি হতে পারি। রমজানের শিক্ষা হলো আমাদের ভিতরে খোদাভীতি সৃষ্টি করা। খোদাভীতির অভাবেই সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে চলছে সুদ ঘুষ ও দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ।

তিনি বলেন, সাধারণ মানুষের জীবন পরিচালনা মহাকঠিন হয়েগেছে। জিনিস পত্রের দাম আকাশচুম্বী। দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, রমজানের সন্মানার্থে জিনিস পত্রের দাম সহনীয় পর্যায়ে রাখুন। আল্লাহ এর বিনিময় আপনাদের উত্তম প্রতিদান দিবেন। বেশি দাম আদায় করে মানুষদের কষ্ট দেওয়াটা কোনোভাবেই উচিৎ হবে না।

কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মুসা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী নূর মুহাম্মাদ আজিজী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দীন আল আদনান, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাকী, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ- সভাপতি মাওলানা শরীফুজ্জামান জসিম, সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাবেক ছাত্রনেতা মাওলানা আমানুল্লাহ রায়পুরী, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর সভাপতি সাকিব সাইফী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ