spot_img

জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই : আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী

বাংলাদেশ খেলাফত আন্দোলন আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, মানব রচিত আইনে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। সুদ- ঘুষ, মুক্ত সমাজ ব্যবস্থা না থাকায় সর্বত্র অশান্তি বিরাজ করছে। জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই। বিশ্ব শান্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল জুলুম অত্যাচার নির্মূল করে সমাজে ইনসাফের রাজ কায়েম করেছিলেন। যার কোন নজির পৃথিবীতে নেই। খোলাফায়ে রাশেদীনের যুগের ন্যায়ের শাসনের ঘটনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আজ (৩১ মার্চ) ৮ রমজান শুক্রবার রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আয়োজিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী বলেন হযরত হাফিজ্জী হুজুর রহমাতুল্লাহি আলাইহি ১৯৮১ সালে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রত্যয়ে বটগাছ প্রতীক নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারিভাবেই তৃতীয় স্থান লাভ করেছিলেন। তিনি বলতেন খেলাফত মানুষের জন্য আল্লাহ প্রদত্ত বিশেষ আমানত। ইসলামী হুকুম প্রতিষ্ঠার জন্য মেহনত করা গুরুত্বপূর্ণ ফরজ। জ্বালাও পোড়াও এর রাজনীতি হাফেজ্জী হুজুর পছন্দ করতেন ন। শান্তিপুর্ণ আন্দোলনের মাধ্যমে দেশে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা হলে সকল অন্যায় অবিচার জুলুম শোষণ বন্ধ হবে। জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী জাতিসংঘ কায়েম করতে হবে। জনগণকে ইসলামী হুকুমতের প্রয়োজনীয়তা বুঝানো উলামায়ে কেরামদের গুরু দায়িত্ব। এজন্য উলামায়ে কেরাম ও ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা খুবই জরুরী। এ জন্যে বক্তাগন খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে ইসলামী দলগুলোকে ঐক্যের আহবান জানান।

ইফতার মাহফিল পুর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, ইসলামী ঐক্য জোটের আমির মাওলান আবুল হাসানাত আমিনী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব জালাল উদ্দিন, খেলাফত মজলিসের যুন্মমহাসচিব অধ্যাপক আঃ জলিল যুগ্ম মহাসচিব খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম মাওলানা, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, হাজী জালালুদ্দীন বকুল, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মুফতী সৈয়দ ফখরুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ লিটন হোসেন চৌধুরী ও ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, মুফতী ফখরুল ইসলাম, মুফতি শিহাব উদ্দিন কাসেমী, এডভোকেট জয়নাল আবেদীন বকুল, মুফতি আ ফ ম আকরাম হোসাইন, জমিয়তের মাওলানা জয়নুল আবেদীন, কারী মাসুদুল হক প্রমুখ।

ইফতার মাহফিলে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, লেখক- গবেষক সুধিবৃন্দসহ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় – মহানগর নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ