spot_img
spot_img

আল-আকসায় আড়াই লক্ষ মুসল্লির অংশগ্রহণে জুম’আ অনুষ্ঠিত

আড়াই লক্ষ ফিলিস্তিনি মুসল্লির অংশগ্রহণে মসজিদুল আকসায় পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুম’আর নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) অনুষ্ঠিত জুম’আর নামাজে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বাধা-বিপত্তি উপেক্ষা করে মুসল্লিরা নামাজে অংশ নেন।

জেরুসালেমের “ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিল”-এর প্রধান শায়খ আজ্জাম আল খতিব বলেন, রমজানের দ্বিতীয় জুম’আয় অংশ নিতে সকাল থেকেই মুসল্লিরা আসতে শুরু করেছিল। জেরুসালেমসহ অন্যান্য স্থান থেকে আগত প্রায় দুই লাখ ৫০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।

তিনি বলেন, ফিলিস্তিনি মুসলিমদের চলাচল গতিরোধ করতে জেরুসালেম শহরে ইসরায়েলী সৈন্য বাহিনী মোতায়েন করা হয়। পবিত্র মসজিদে প্রবেশে পশ্চিম তীর ও গাজা এলাকার বাসিন্দাদের উপর কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে দখলদার ইসরাইল।

নির্দেশনা অনুসারে সব বয়সের নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ১২ বছর বয়স পর্যন্ত ছেলেরা জেরুসালেমে অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারবে। এদিকে ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষদের জন্য প্রবেশের পূর্ব-অনুমতি লাগবে।

সূত্র : আলজাজিরা মুবাশির

spot_img
spot_img
spot_img

সর্বশেষ