spot_img
spot_img

আল-আকসায় ঢোকার সময় এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

আল আকসা মসজিদে ঢোকার প্রবেশপথে গুলি করে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শুক্রবার (৩১ মার্চ) অধিকৃত পূর্ব জেরুজালেমে এ ঘটনা ঘটে।

আনাদোলু এজেন্সিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি পুলিশ গেটে ফিলিস্তিনিদের মারধর করেছে। অধিকৃত জেরুজালেমজুড়ে হাজার হাজার সেনা মোতায়েন হয়েছে।

ইসরাইলী পুলিশ জানিয়েছে, শুক্রবার ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে এক লাখেরও বেশি মানুষ প্রার্থনা করতে জড়ো হয়েছিল। তাদের নিরাপত্তা দিতেই পুরো শহরে মোতায়েন করা হয়েছে দুই হাজারের বেশি পুলিশ কর্মকর্তা।

সূত্র: টিআরটি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ