রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর

আজ শনিবার (১ মে) দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে সারাদেশে তাপদাহ কববে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল।

গত ২৪ ঘণ্টা সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ