বাগেরহাটের মোরেলগঞ্জে কল্যাণকর বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ও মহান রব্বুল আলামীনের দরবারে বিশেষ মোনাজাত করেছেন স্থানীয় তাওহীদি জনতা।
শনিবার (০১ মে) মোরেলগঞ্জ উপজেলা সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ মাঠে উপজেলা ইমাম সমিতির আয়োজনে এ নামাজ আদায় করা হয়।
উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সহস্রাধিক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত ইসতিসকার নামাজে ইমামতি করেন মোরেলগঞ্জ ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মতিন।
অংশগ্রহণকারীরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে দেশ ও জাতির কল্যাণে বৃষ্টির জন্য আল্লাহর দরবাবে আবেদন জানান।
এ বিষয়ে মাওলানা আব্দুল মতিন বলেন, ইসতিসকার নামাজ আদায় করে আমরা আল্লাহর কাছে পানা চেয়েছি। রহমতের বৃষ্টির জন্য আল্লাহর দয়া ভিক্ষা করেছি। আজকের মধ্যে যদি বৃষ্টি না হয়, তাহলে আগামীকালও একই সময় একই জায়গায় নামাজ আদায় করব।
আগামীকালও যদি বৃষ্টি না হয় তাহলে সোমবার সকালেও একইভাবে নামাজ আদায়ের আশা করছি।












