spot_img
spot_img

২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ভারতের বিশ্বরেকর্ড; মৃত্যু ৩৫২৩

করোনা ভাইরাসের ভারতীয় নতুন ধরন দেশটিকে ভয়ংকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এটি বিশ্বরেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৭ হাজারে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তিন হাজার ৫২৩ মারা গেছে।

শনিবার (০১ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই ভারতে প্রতিদিন ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছিল। এরপর তা ৩ লাখে গিয়ে ঠেকে। এবার একদিনে ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হলো।

ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ