spot_img
spot_img

ভারত থেকে দেশে ফিরেছেন প্রায় ১ হাজার পাসপোর্ট যাত্রী

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞায় আটকা পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে গত পাঁচ দিনে ৯৭৫ জন পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন। অপরদিকে বাংলাদেশে আটকা পড়াদের মধ্যে ১০২ জন পাসপোর্ট যাত্রী ভারতে ফিরেছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে একটি অনলাইন পত্রিকাকে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ সরকার ভারতের করোনার নতুন ভেরিয়েন্ট সংক্রমণ রোধে ২৬ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। এতে করে ভারতে আটকা পড়ে কয়েক হাজার বাংলাদেশি পাসপোর্ট যাত্রী। সেসব আটকা পড়া পাসপোর্ট যাত্রীদের নিজ দেশে ফিরতে হলে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে ও ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবের করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরার নির্দেশনা দেন বাংলাদেশ সরকার। সেই মোতাবেক গত পাঁচ দিনে ৯৭৫ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন এবং বাংলাদেশে আটকা পড়া ১০২ জন ভারতীয় পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন।

তিনি জানান, ভারত থেকে এসব পাসপোর্ট যাত্রীদের বেনাপোলে বিভিন্ন হোটেল ও ঝিকরগাছা গাজিরদরগা এতিম খানায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যেসব যাত্রী করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশে ফিরছে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ