spot_img
spot_img

৪ দিনে রাজধানীর বাইরে ৭৩ লাখ সিম

২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুই দিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।

আজ রবিবার (১ মে) নিজের ভেরিফাইড ফেসবুকে এ তথ্য শেয়ার করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তার দেওয়া তথ্য অনুযায়ী, গত চারদিকে আনুমানিক ৭৩ লাখ ৯ হাজার সিম ঢাকার বাইরে গেছে।

এটা শুধু সিমের তথ্য। মানুষের নয়। কারণ, অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে যাদের শিশু বা কিশোরদের কাছে কোনো মোবাইল নেই।

মন্ত্রীর দেওয়া তথ্য থেকে জানা যায়, এ ঈদে সবচেয়ে বেশি সংখ্যক সিম ঢাকার বাইরে গ্রামীণফোনের। আর সবচেয়ে কম টেলিটকের। গত ২৯ ও ৩০ এপ্রিল বা দুই দিনে ১৮ লাখ ৬২ হাজার ১৩৬টি গ্রামীণফোনের সিম, রবির ১১ লাখ ৭৬ হাজার ৩৪০টি, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭৩২টি এবং টেলিটকেটর ১ লাখ ৪৬ হাজার ৮ টি সিম রাজধানীর বাইরে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ