spot_img
spot_img

বিশ্বে করোনায় নতুন শনাক্ত ৪১ হাজার, মৃত্যু শতাধিক

বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১১০ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯৫৬ জন।

রোববার (১ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে এ তথ্য পাওয়া গেছে।

এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৬৩ হাজার ৭৮৭ জনে। আর আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭১ লাখ ৮ হাজার ৮৩৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৬১৪ জন এবং মারা গেছেন ৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৭০ হাজার ৮৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৪৭৯ জনের।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৪১ জন এবং মারা গেছেন ৩৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৫১ হাজার ২০৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৩০৫ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ