spot_img
spot_img

পুরান ঢাকায় গ্যাস লাইনে বিস্ফোরণ; দগ্ধ ৩

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এতে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটানাস্থলে পৌঁছেছে।

তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ