spot_img
spot_img

নিয়ন্ত্রণে চট্টগ্রামের তুলাতলী বস্তির আগুন

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের তুলাতলী বস্তিতে লাগা আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

সোমবার (১ মে) বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর ওই বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে পুড়ে গেছে অন্তত ৪০টি ঘর।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম জানায়, বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর জামাইবাজারের একটা বাসায় আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন তুলাতলী বস্তিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আগ্রাবাদ থেকে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ