spot_img

শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করতে হবে : ড. আহমদ আবদুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের বলেছেন, শ্রমিকদের জন্য সবাই আন্দোলন করছে। শ্রমিক দিবস আসলে সরকার ও মালিকপক্ষ বক্তব্য বিবৃতি দিলেও কার্যত তারা শ্রমিক বান্ধব নয়। দেশের যে উন্নতি ও রাজস্ব আয় হচ্ছে তার অধিকাংশ দেশের শ্রমজীবি এবং প্রবাসে কর্মরত শ্রমিকদের উপার্জিত আয়ের মাধ্যমে হচ্ছে। দেশের উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করছে শ্রমিকদের প্রচেষ্টার উপর। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন রুদ্ধ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। তাদের চাকুরির নিরাপত্তা নিশ্চিত করতে। যখন তখন ছাটাই করা বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫হাজার টাকা নির্ধারণ করতে হবে।

শ্রমিক মজলিসের উদ্যোগে ১ মে শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালীতে প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আয় ও উৎপাদন বৃদ্ধি করতে হলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্প-কারখানার মালিকানার একটি অংশও তাদের দিতে হবে। ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে সম্ভব ঐক্যবদ্ধভাবে শ্রমিক-মালিক মিলে দেশের উন্নতি সাধন করা। সরকার আইন করে শ্রমিকদের আন্দোলন নিষিদ্ধ করার চক্রান্ত করলে শ্রমজীবি মানুষকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে।

শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিমের সভাপতিত্বে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েব আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ও ইসলামী যুব মজলিসের আহ্বায়ক ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, শ্রমিক মজলিসের সাবেক সভাপতি হাজী নুর হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ