spot_img

”শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় খেলাফত ব্যবস্থার বিকল্প নেই”

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, শ্রমিকরা শ্রম দিয়ে গেলেও একটি শ্রেনি তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। যে বেতন দেওয়া হচ্ছে এতে তাদের পরিবারসহ চলা অনেকটাই কঠিন ও দুর্বিষহ। শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে শ্রমিক তার অধিকার ভোগ করবে।

তিনি আজ (১ মে) বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আর্ন্তজাতিক শ্রমিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় মালিক পক্ষ বিভিন্ন পরিবেশ তৈরি করে শ্রমিকদেরকে তাদের বেতন বোনাস থেকে বঞ্চিত করা হয়। এটা কোনোভাবেই উচিত নয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সরকারের কর্তব্য হলো যাতে একজন শ্রমিক তার পরিবার নিয়ে মোটামুটি চলতে পারে সে জন্য নূন্যতম বেতন নির্ধারণ করে তা বাস্তবায়নে যথাযথ ভূমিকা নেওয়া।

পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে শাখা সভাপতি মুফতি নূর মুহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ আমিনীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। বক্তব্য রাখেন ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা আতিক উল্লাহ, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানরীর সাধারণ সম্পাদক মুহাম্মদ আশিকুল ইসলাম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা উবায়দুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন, নির্বাহী সদস্য হাফেজ শামসুল আলম, মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ