spot_img
spot_img

করোনায় মানবিক সহায়তা: ৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

লকডাউনের কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় জুন থেকে তিন মাসের বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন এবং কেবিনেট মন্ত্রীরা। এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

সোমবার (৩১ মে) রাতে দেশটির সরকারের আর্থিক সহায়তা প্রতিষ্ঠান পেমারকাসা প্লাসে সহায়তা ঘোষণা করতে গিয়ে এ ঘোষণা দেন তিন।

তিনি বলেন, তাদের এই তিন মাসের বেতন লকডাউনের কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় এবং দেশটির ফ্রন্টলাইনার এবং মালয়েশিয়ানদের প্রতি একাত্মতা প্রদর্শনের জন্য জাতীয় দুর্যোগ ত্রাণ ট্রাস্ট তহবিলে এই অর্থ পাঠানো হবে।

তিনি আরও বলেন, মহামারির এই মহাবিপদের সময় ডাক্তার-নার্সরাই প্রকৃত সন্মুখসারির যোদ্ধা। প্রাণঘাতী করোনা ভাইরাসের এ ভয়াবহ ও নির্মম দুর্যোগে প্রয়োজনের তুলনায় অপ্রতুল ভৌত অবকাঠামো, জনবল ও সরঞ্জাম নিয়ে আমাদের যেসব চিকিৎসক, নার্স, প্যারামেডিক্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কোভিড-১৯ এর বিরুদ্ধে নিজেদের জীবনকে বাজি রেখে আমাদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন, তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও নির্মল ভালোবাসা প্রকাশ করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ