spot_img
spot_img

হিটলার, স্ট্যালিনের মতো আচরণ করছে বিজেপি: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি স্বৈরাচারীর মতো ব্যবহার করছে। হিটলার, স্ট্যালিনের মতো আচরণ করছে।

সোমবার (৩১ মে) নবান্নে নর্থ ব্লকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় প্রতি চিঠি এসেছিল। তারপরই সাংবাদিক সম্মেলন করে আলাপনকে তার মুখ্য উপদেষ্টা পদে নিয়োগের ঘোষণা করেন মমতা।

মমতা বলেন, এভাবে তাকে থামানো যাবে না। এমনকি কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশবিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতাদের একজোট হওয়ার ডাক দেন তিনি।

মমতা বলেন, সকলকে এক হয়ে এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিরোধীদলগুলির মুখ্যমন্ত্রীরও একজোট হওয়া উচিত। বিজেপি স্বৈরাচারীর মতো ব্যবহার করছে। হিটলার, স্ট্যালিনের মতো ব্যবহার করছে। কিন্তু এভাবে আমাদের আমলাদের স্বাধীনতা, সম্মান কেড়ে নিতে দেব না ওদের।

তিনি বলেন, এভাবে আমাদের থামাতে পারবে না। আমলাদের স্বাধীনতা, সম্মান কেড়ে নিতে পারবে না। কেন্দ্রীয় সরকার তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করেও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে। এর জন্য একদিন ওদের পস্তাতে হবে।

উল্লেখ্য, রাজ্যের সাবেক মুখ্যসচিব আলাপনকে নিয়ে গত চারদিন ধরেই কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছে। আলাপনের অবসরের কয়েকদিন আগে তাকে হঠাৎ দিল্লিতে ডাকে কেন্দ্র। সোমবার এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা। আলাপনকে যে দিল্লিতে কর্মিবর্গ মন্ত্রকে যোগ দেওয়ার জন্য ছাড়া হচ্ছে না, তা জানিয়ে এবং পাশাপাশিই তাকে দিল্লিতে বদলির নির্দেশ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করে ওই চিঠি দেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ