করোনাভাইরাসের ভারতীয় নতুন প্রজাতির নাম ‘ডেল্টা’ রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যা গ্রিক বর্ণমালার চতুর্থ বর্ণ। নতুন এ প্রজাতি আসার আগে যে প্রজাতি দেশটিতে সংক্রমণ ছড়িয়েছিল, তার নামও গ্রিক বর্ণমালার দশম বর্ণের নামে রাখা হয়েছে। অর্থাৎ‘কাপ্পা’।
সোমবার (৩১ মে) ওই দুই প্রজাতির নতুন নামকরণের কথা ঘোষণা করে হু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এ বার থেকে বি.১.৬১৭.১ প্রজাতিকে ‘কাপ্পা’ এবং বি.১.৬১৭.২ প্রজাতিকে ‘ডেল্টা’ নামে ডাকা হবে।
গত অক্টোবরে ভারতে করোনাভাইরাসের দুই নতুন প্রজাতির খোঁজ পাওয়া যায়। যার একটির নাম বি.১.৬১৭.১ এবং বি.১.৬১৭.২।











