spot_img
spot_img

৩ মাস বেতন না নেওয়ার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের

বিশ্বজুড়ে মহামারির প্রভাবে অর্তনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এমন সময় করোনা ভাইরাস মহামারির কারণে ৩ মাস বেতন নেবেন না বলে ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা।

চলতি জুন মাস থেকে টানা তিন মাস বেতন হাতে পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা।

সোমবার (৩১ মে) মহামারি মোকাবিলায় সরকারের অর্থিক সহায়তা নিয়ে এক বিশেষ ভাষণে এই ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

চলমান করোনা মহামারি মোকাবিলায় কাজ করা দেশটির সম্মুখ যোদ্ধা ও সাধারণ মালয়েশীয় নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের মাসিক বেতন না নিলেও এই টাকা দেশটির রাষ্ট্রীয় কোষাগারে পড়ে থাকবে না। বরং করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে তা মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ট্রাস্ট ফান্ডে বেতনের পুরো টাকাই প্রদান করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ