spot_img
spot_img

ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু আজ

দীর্ঘ ৫৭ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে নিয়মিত চাকা ঘুরবে যাত্রীবাহী ট্রেনের।

বুধবার (১ জুন) ভারতীয় সময় বেলা ১১ টা ৪৫ মিনিটে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে আসবে ‘মিতালী এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী ট্রেন। যা নীলফামারীর চিলাহাটি স্টেশনে পৌঁছাবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে।

দিল্লিতে আজ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ইতোমধ্যে ভারতে অবস্থান করছেন। তিনি এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করবেন।

জানা গেছে, অন্তর্দেশীয় ট্রেনটি চিলাহাটি স্টেশনে ৩০ মিনিট অবস্থানের পর ২টা ২৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। তবে আপাতত চিলাহাটি স্টেশনে যাত্রী উঠানামার কোনো সুযোগ থাকছেনা।

সপ্তাহের রবি ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি ও চিলাহাটি হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ঢুকবে মিতালী। অপর দিকে সোম ও বৃহস্পতিবার ঢাকার ক্যান্টনমেন্ট থেকে একই রুটে নিউ জলপাইগুড়ি যাবে ট্রেনটি।

দীর্ঘ ৫৭ বছর বন্ধ থাকা এই রেলপথ ২০২১ সালের ১৭ মার্চ ভার্চুয়াল চিলাহাটি-হলদিবাড়ি রুটে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধন করেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। তবে করোনার কারণে ট্রেন চলাচল করেনি এই পথে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ