ইউক্রেনকে আত্মরক্ষার জন্য আমেরিকা আরও উন্নত রকেট সিস্টেম পাঠাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার (১ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দীর্ঘ অনুরোধের প্রেক্ষিত্রে ভারী রকেট পাঠাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই অস্ত্র ইউক্রেনের শত্রু বাহিনীকে আরও সুনির্দিষ্টভাবে দীর্ঘ দূরত্ব থেকে আঘাত করতে সহায়তা করে।
যদিও রাশিয়ার লক্ষ্যবস্তুতে অস্ত্র ব্যবহার করা হতে পারে এই ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনুরোধটি প্রত্যাখ্যান করেছিল।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এই রকেট সিস্টেম হাতে পেলে ইউক্রেইন একসঙ্গে অনেকগুলো রকেট শত শত মাইল দূরে নিক্ষেপ করতে সক্ষম হবে। ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে এমন অস্ত্র প্রয়োজন বলে মনে করছেন তারা।
সূত্র: বিবিসি।











