আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগ সবসময় দেশ ও দেশের জনগণের জন্য রাজনীতি করে।
বুধবার (৩০ জুন) আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় দেশ ও দেশের জনগণের জন্য রাজনীতি করে। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ পরিবেশে বেঁচে থাকুক। সেজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিবেদিতপ্রাণ হয়ে দেশের মানুষ ও দেশের জন্য রাজনীতি করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য করোনার মধ্যে বিভিন্ন ধরনের সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এই মহামারীর মধ্যেও অনেক ভালো আছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।
সূত্র: বাসস











