spot_img
spot_img

বিধি-নিষেধ প্রতিপালনে কঠোর থাকবে পুলিশ: বেনজীর আহমেদ

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (৩০ ‍জুন) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সব ইউনিট প্রধানদের এ নির্দেশনা দেন তিনি।

সরকারি বিধি-নিষেধ চলাকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান বেনজীর আহমেদ। একইসঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধানসহ ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন তিনি।

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এই কঠোর বিধিনিষেধ জারি থাকবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। নিষেধাজ্ঞা চলাকালীন অকারণে বাইরে বের হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ