spot_img
spot_img

পাকিস্তানে বিদ্যুৎ সংকট; যেকোনও সময় বন্ধ হতে পারে মোবাইল সেবা

চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এশিয়ার সার্কভুক্ত দেশ পাকিস্তান। অর্থনৈতিক এই সংকটের কারণে দেশটিতে বিদ্যুৎ সংকটও প্রকট আকার ধারণ করেছে। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছে যে, দেশটির টেলিকম অপারেটররা এরই মধ্যে মোবাইল এবং ইন্টারনেট সেবা বন্ধ করার বিষয়ে সতর্ক করে দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড (এনআইবিটি) টুইটারে জানিয়েছে, দেশব্যাপী ঘণ্টার পর ঘণ্টা ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল এবং ইন্টারনেট সেবা বন্ধ করার বিষয়ে সতর্ক করে দিয়েছে পাকিস্তানের টেলিকম অপারেটররা। কারণ বিদ্যুতের এই বিভ্রাট তাদের কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা ও বাধার সৃষ্টি করছে।

এদিকে জিও নিউজ জানিয়েছে, সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সতর্ক করে বলেছেন, জুলাই মাসে সমগ্র পাকিস্তান আরও বেশি লোডশেডিংয়ের সম্মুখীন হতে পারে।

তিনি বলেছিলেন, পাকিস্তান প্রয়োজনীয় পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ পাচ্ছে না। তবে তা হাতে পেতে ইসলামাবেদর এই জোট সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ