spot_img

প্যারোলে মুক্তি পেলেন হাজি সেলিম

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মুহাম্মাদ সেলিমের বড় ভাই হাজী কায়েস (৭২) মারা গেছেন। ভাইয়ের জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন হাজি সেলিম। এর আগে তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন।

আজ শুক্রবার (১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে হাজি কায়েস তাঁর শ্যামলীর নিজ বাসায় মারা যান।

হাজি সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে হাজি কায়েস মারা যান। তাঁর জানাজা চকবাজার শাহী জামে মসজিদে জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে। এবং জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মহিউদ্দিন আহমেদ বলেন, বড় ভাইয়ের জানাজায় ও দাফনে অংশগ্রহণের জন্য সংসদ সদস্য হাজি মো. সেলিম দুপুর ২টা ২০ মিনিটে প্যারোলে মুক্তি পান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ