spot_img

বাড়ছে ডেঙ্গুর প্রভাব; হাসপাতালে ভর্তি আরও ২২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ১৯ জন।

শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯ জন ও ঢাকার বাইরে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে ১১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৯ জন ও ঢাকার বাইরে নয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১ হাজার ১১১ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯২ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে একজন রোগীর মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ