spot_img

সমুদ্র সম্পদ ব্যবহারে বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে থাকা মহাসাগরগুলো রক্ষায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মহাসমুদ্র রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার লক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে জাতিসংঘ দ্বিতীয় মহাসাগর সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (৩০ জুন) সম্মেলনের চতুর্থ দিন পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক সমুদ্র দূষণ প্রতিরোধ এবং সমুদ্র সম্পদ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। এসময় তিনি সাগর রক্ষায় বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, পরিবেশ বিপর্যয় এবং সমুদ্র দূষণের কারণে উপকূলবর্তী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের আবহাওয়ার ওপর এর বড় প্রভাব পড়েছে। সমুদ্র সম্পদ রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার দেশের সমুদ্র সীমার অর্থনৈতিক জোনের ৮ দশমিক ৮ সংরক্ষিত এলাকায় সংরক্ষিত হিসেবে চিহ্নিত করেছে।

সোমবার রাজধানী লিসবনের আলটিস এরেনায় জাতিসংঘ ২য় মহাসাগর সম্মেলন শুরু হয়। শুক্রবার (১ জুলাই) সম্মেলনের মূল আলোচনায় জাতিসংঘ মহাসচিবসহ বক্তব্য রাখেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধিসহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা সাইক্লোনের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বিষয় উঠে আসে বিশ্বনেতাদের আলোচনায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ