spot_img
spot_img

দুই দিনের সফরে কোটালিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে গোপালগঞ্জের কোটালিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১ জুলাই) সকালে গণভবন থেকে রওয়ানা দেয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। পদ্মাসেতু হয়ে নিজ জেলা ও নির্বাচনি এলাকায় যান সরকার প্রধান।

প্রথমে কোটালীপাড়ায় গিয়ে উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করেন তিনি, রোপন করেন তিনটি গাছের চারা।

পরে স্থানীয় নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। সেখান থেকে টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মোনাজাতে অংশ নেবেন। পরে নিজ বাসভবনে গিয়ে সময় কাটাবেন ও রাত্রি যাপন করবেন প্রধানমন্ত্রী।

রবিবার সকালে টুঙ্গিপাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে নিজ বাড়িতে বিশ্রাম নেবেন। এরপর দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্য রওনা করবেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ