spot_img
spot_img

রাশিয়ার প্রধান হুমকি আমেরিকা : পুতিন

টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনের কারণে আমেরিকার সঙ্গে মস্কোর দ্বন্দ্ব ও উত্তেজনা পৌঁছেছে নতুন উচ্চতায়। আর এর মধ্যেই নতুন একটি নৌ-ডকট্রিন বা মতবাদে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন এই ডকট্রিনে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে চিহ্নিত করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার নতুন একটি নৌ ডকট্রিনে স্বাক্ষর করেছেন। সেখানে আমেরিকাকে রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে চিহ্নিত করার পাশাপাশি আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষা নির্ধারণ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ