বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আ’লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ থেকে মুক্তি মিলবে: বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে। নতুন বাংলাদেশ গড়তে যুদ্ধ ও লড়াই শুরু হয়েছে। অনেকেই অনেক কথা বলছেন, সেদিকে কান দেবেন না। এ লড়াইয়ে কাজ করে যেতে হবে।

আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারেন এবং আর কাউকে হত্যা করতে না পারে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, যারা ব্যাংক লুট, চাঁদাবাজি করছে— তাদের বিষয়ে কোনো আপোস করবে না বিএনপি। এমনকি জনভোগান্তি লাঘবে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ