সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রামেক মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে চারজন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় দুইজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর তিন, চাঁপাইনবাবগঞ্জের চার, নাটোরের দুই ও নওগাঁর একজন আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৫ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ